কোয়ারেন্টাইনে পুরো দিল্লি ক্যাপিটালস
দি নিউজ লায়ন; এবার করোনার থাবা আইপিএলেও। এরইমধ্যে কলকাতার ৩ জন খেলোয়াড় আক্রান্ত হয়েছে করোনায়। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের সকলকে আহমেদাবাদের হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এবার কোয়ারেন্টাইনে গেছে পুরো দিল্লি ক্যাপিটালস। এমনই সূত্রের খবর। কলকাতার বিপক্ষে ম্যাচ খেলার পর পাঞ্জাব কিংসের বিপক্ষে গত ২ মে ম্যাচ খেলেছে দিল্লি।
এরপরও কেন কোয়ারেন্টাইনে যেতে হলো দলটিকে এ নিয়ে দিল্লির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, আমরাই যেহেতু কলকাতা নাইট রাইডার্সের সবশেষ প্রতিপক্ষ ছিলাম, তাই আমাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এখন আমরা যে যার রুমে অবস্থান করছি। কোয়ারেন্টাইনে থাকায় দলটি নিয়মিত অনুশীলনও করতে পারবে না। তবে কতদিন এভাবে থাকতে হবে সেটাও নিশ্চিত করে জানায়নি বিসিসিআই।

Post a Comment